Thursday, May 07, 2026
শিক্ষা Jul 18, 2022

পদ্মা সেতু বিসিএস | পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৪

পদ্মা সেতু বিসিএস নিয়ে অনেকেই খোজাখুজি করছেন। বিসিএস পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। তাই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ এবং পদ্মা সেতু বিসিএস এ গুরুত্বপূর্ণ কিছু প্

পদ্মা সেতু বিসিএস নিয়ে অনেকেই খোজাখুজি করছেন। বিসিএস পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। তাই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ এবং পদ্মা সেতু বিসিএস এ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের পোস্ট। শিক্ষার্থীরা পদ্মা সেতু অনুচ্ছেদ ও পদ্মা সেতু রচনা দেখে নাও।

পদ্মা সেতু বিসিএস

  ১। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? (পদ্মা সেতু বিসিএস) উত্তর: ৬.১৫ কিলােমিটার। ২। পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তর: ২২ মিটার। ৩। পদ্মা সেতুর মােট পিলারের সংখ্যা কয়টি? উত্তর: ৪২টি। ৪। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? উত্তর: ৬০ ফুট (প্রায় ১৮ মিটার)। ৫। পদ্মা প্রকল্পের নাম কী? উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। ৬। পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানাে ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম। এর গভীরতা কত? উত্তর: সর্বোচ্চ ১২২ মিটার।
৭। পদ্মা সেতুর পিলারের কত গভীরে ষ্টিলের পাইল বসানাে হয়েছে? উত্তর: ১২২ মিটার গভীরে। ৮। প্রতিটি পিলারের জন্য পাইলিং করা হয়েছে কয়টি করে? উত্তর: ছয়টি (মাটি নরম হওয়ায় ২২টি পিলারের পাইলসংখ্যা সাতটি করে)। ৯। পদ্মা সেতুর পাইল-সংক্রান্ত সমস্যায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে ব্রিটিশ কোন পরামর্শক প্রতিষ্ঠান? উত্তর: COWI। ১০। পদ্মা সেতুর পিলারের পাইল বসানাের জন্য হাইড্রোলিক হাতুড়ি (হ্যামার) নিয়ে আসা হয়েছিল কোন দেশ থেকে? উত্তর : জার্মানি (যেখানে সবচেয়ে বড় হ্যামারটির ক্ষমতা তিন হাজার কিলােজুল)। (পদ্মা সেতু বিসিএস) ১১। পদ্মা সেতুর স্প্যান তৈরি হয়েছে কোথায়? উত্তর: চীনের হুবেই প্রদেশের শিংহুয়াংড়াও শহরে। ১২। পদ্মা সেতুতে কয়টি ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানাে হয়েছে? উত্তর : ৪১টি। ১৩। পদ্মা সেতুর ভায়াডাক্ট এর পরিমাপ কত? উত্তর: ৩ দশমিক ১৮ কিলোমিটর। ১৪। পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি? উত্তর: ৮১টি। ১৫। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? উত্তর: ৬০ ফুট। ১৬। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? উত্তর: ৩৮৩ ফুট। ১৭। পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত? উত্তর: ২৬৪টি। ১৮। পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তের অঞ্চল কী কী? উত্তর: জাজিরা ও মাওয়া ১৪ কিলোমিটার। ১৯। পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার? উত্তর: দুই পাড়ে ১২ কিলোমিটার। ২০। পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে কত হাজার মানুষ? উত্তর: প্রায় পাঁচ হাজার মানুষ। (পদ্মা সেতু বিসিএস) ২১। পদ্মা সেতু নির্মান হওয়ায় কোন এলাকার সাথে কোন এলাকার সংযোগ ঘটেছে? উত্তর: লৌহজং, মুন্সিগঞ্জের সঙ্গে শরিয়তপুর ও মাদারীপুর সংযুক্ত হয়েছে যার ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটেছে। ২২। সবশেষে পদ্মা সেতুতে কততম স্প্যান বসানো হয়েছে? উত্তর: ৪১তম। ২৩। দেশের ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প কোনটি? উত্তর: পদ্মা প্রকল্প সেতু। ২৪। পদ্মা সেতুর ওপরের স্তরে কী থাকবে? উত্তর: চার লেনের সড়ক পথ। ২৫। পদ্মা সেতুর নিচের স্তরে কী থাকবে? উত্তর: একটি একক রেলপথ। ২৬। কত সালে প্রথম পদ্মা সেতু প্রকল্প পাস হয়? উত্তর: ২০০৭ সালে। ২৭। ২০০৭ সালে একনেকে পাস হওয়া পদ্মা সেতু প্রকল্পের ব্যয় কত ছিল? উত্তর: ১০ হাজার ১৬২ কোটি টাকা। ২৮। ২০১১ সালে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় কত করা হয়? উত্তর: ২০ হাজার ৫০৭ কোটি টাকা। ২৯। ২০১৬ সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় কত? উত্তর: ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। ৩০। কবে পদ্মা সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? উত্তর: ২০০১ সালের ৪ জুলাই। (পদ্মা সেতু বিসিএস) ৩১। ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩২। পদ্মা সেতুর মূল কাজ করছে কোন কোম্পানি? উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ৩৩। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে কত শতাংশ হারে জিডিপি বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়েছিল? উত্তর: ১ দশমিক ২৩ শতাংশ। ৩৪। পদ্মা প্রকল্প বাস্তবায়নের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে কত শতাংশ? উত্তর: ২ দশমিক ৩ শতাংশ। ৩৫। পদ্মা সেতুর ধরণ কেমন? উত্তর: দ্বিতলবিশিষ্ট। ৩৬। পদ্মা সেতু কিসের তৈরি? উত্তর: কংক্রিট আর স্টিল। ৩৭। দুই দফা প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের পর ব্যয় দাঁড়িয়েছে কত? উত্তর: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। ৩৮। পদ্মা সেতুতে থাকবে কী কী সংযোগ পরিবহন সুবিধা থাকবে? উত্তর: গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা। ৩৯। পদ্মা সেতুতে স্প্যান বসানাের কাজে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন। এর নাম কী? উত্তর: তিয়ান-ই (ক্রেনটির ধারণক্ষমতা ৩ হাজার ৬০০ টন আর স্প্যানের ওজন ৩ হাজার ২০০ টন)। ৪০। পদ্মা সেতুর দুই প্রান্তের (মাওয়া-জাজিরা) সংযােগ সড়কের দৈর্ঘ্য কত? উত্তর: ১৪ কিলােমিটার। (পদ্মা সেতু বিসিএস) ৪১। পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনােহাইড্রো করপােরেশনের সঙ্গে কত টাকার চুক্তি হয়? উত্তর: ৮ হাজার ৭০৮ কোটি টাকার (১১০ কোটি মার্কিন ডলার)। ৪২। পদ্মা সেতুর নকশা তৈরি করেছে আমেরিকান কোন কোম্পানি? উত্তর: Maunsell Ltd. AECOM NZL Architecture, Engineering, Consulting, Operations and Maintenance (AECOM) ৪৩। পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান কে ছিলেন? উত্তর: এম শামীম জেড বসুনিয়া। ৪৪। পদ্মা সেতুতে রেলপথ সংযােগের সিদ্ধান্ত নেওয়া হয় কবে? উত্তর: ১১ জানুয়ারি ২০১১। ৪৫। পদ্মা সেতু প্রকল্পে কত সদশ্যের বিশেষজ্ঞ কমিটি ছিলো? উত্তর: ১১ সদস্যের। ৪৬। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক দলে কাজ করছেন কমবেশি কত দেশের প্রকৌশলীরা? উত্তর: ১৪টি দেশের। ৪৭। পদ্মা সেতুতে রেললাইন থাকবে কয়টি? উত্তর: একটি (এর ওপর দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ—এই দুই ধরনের ট্রেন চলাচলেরই ব্যবস্থা থাকবে)। ৪৮। পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্প একনেকে পাস হয় কবে? উত্তর: ৩ মে ২০১৬। ৪৯। পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্পে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা অর্থসহায়তা দিয়েছে কোন ব্যাংক? উত্তর: চীনের এক্সিম ব্যাংক। ৫০। পদ্মা সেতুসংশ্লিষ্ট ঢাকা থেকে যশাের রেল প্রকল্পের দৈর্ঘ্য ১৭২ কিলােমিটার রেল প্রকল্পের উদ্বোধন হয় কত তারিখ? উত্তর: ১৪ অক্টোবর, ২০১৮। ৫১। পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্প তত্ত্বাবধান করছে কারা? উত্তর: বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট। ৫২। পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানাে হয় কবে? উত্তর: ৩০ সেপ্টেম্বর, ২০১৭। ৫৩। পদ্মা সেতুতে রেললাইন বসানাের জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্ল্যাব বসাতে হবে কয়টি? উত্তর: ২ হাজার ৯৫৯টি। ৫৪। পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানাে হয় কবে? উত্তর: ১০ ডিসেম্বর ২০২০৷ ৫৫। সর্বশেষ স্প্যানটি স্থাপনের আগে এটির এক পাশে টাঙানাে হয় বাংলাদেশের জাতীয় পতাকা, অন্য পাশে টানানো হয় কোন দেশের পতাকা? উত্তর: চীনের পতাকা। (পদ্মা সেতু বিসিএস) ৫৬। পদ্মা সেতু তৈরির প্রথম প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয় কত সালে? উত্তর: ১৯৯৯ সালে। ৫৭। পদ্মা সেতু নির্মাণ করে লাভ কী হবে, তা নিয়ে ২০০৯ সালে আলাদা সমীক্ষা করে কোন সংস্থা? উত্তর: এডিবি ও জাপানের সহযােগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। ৫৮। তল্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? উত্তর: ৪ জুলাই ২০০১। ৫৯। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি হয় কবে? উত্তর: ২৮ এপ্রিল, ২০১১। ৬০। বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি বাতিল করে কবে? উত্তর: ৩০ জুন, ২০১২। ৬১। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কবে? উত্তর  ৯ জুলাই, ২০১২। ৬২। বাংলাদেশ বিশ্বব্যাংককে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরােধ ফিরিয়ে নেয় কবে? উত্তর: ৩১ জানুয়ারি, ২০১৩। ৬৩। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করা হয় কবে? উত্তর: জুন, ২০১৩ সালে। ৬৪। পদ্মা সেতু প্রকল্পে তদারক করছে কারা? উত্তর: বাংলাদেশ সেনাবাহিনী ও কোরিয়া এক্সপ্রেসওয়ে করপােরেশন (কেইসি)। ৬৫। পদ্মায় মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক কে ছিলেন? উত্তর: দেওয়ান মােহাম্মদ আবদুল কাদের। ৬৬। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে যােগাযােগ স্থাপিত হয়েছে দক্ষিণাঞ্চলের কয়টি জেলার? উত্তর: ২১টি জেলার। ৬৭। পদ্মা সেতু চালু হওয়ায় সারা দেশের সরাসরি সংযােগ স্থাপিত হওয়ার পথ উন্মুক্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়টি জেলায়? উত্তর: ২৯ জেলার সঙ্গে। ৬৮। পদ্মা সেতুর অবস্থান হয়েছে কয়টি জেলায়? উত্তর: ৩টি জেলায় (মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর)। ৬৯। পদ্মা সেতুর সঙ্গে সংযােগ হয়েছে কোন কোন অঞ্চলের? উত্তর: দেশের দক্ষিণ পশ্চিমাংশের সঙ্গে উত্তর-পূর্বাংশের। ৭০। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে কত টাকা? উত্তর: প্রায় ১১ হাজার ৪ কোটি টাকা। (পদ্মা সেতু বিসিএস) ৭১। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলােমিটারের এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয় কত সালে? উত্তর: ২০১৬ সালে। ৭২। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলােমিটারের এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয় কবে? উত্তর: ১২ মার্চ, ২০২০। ৭৩। বিশ্বে প্রথম হুং জুং বে সেতু, চীন এর দৈর্ঘ কত? উত্তর: ৩৫ কিলােমিটার। ৭৪। পদ্মা সেতুর ভূমিকম্পসহনীয় মাত্রা রিখটার স্কেলর মাত্রা কত? উত্তর: ৯ মাত্রা পর্যন্ত। ৭৫। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হওয়ায় দেশের জিডিপি বৃদ্ধি পাবে কত শতাংশ? উত্তর: ১ দশমিক ২৩ শতাংশ হারে। ৭৬। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশে দারিদ্র বিমােচনের হার বাড়বে কত শতাংশ? উত্তর: ০.৮৪ শতাংশ। ৭৭। পদ্মা সেতুর ওপর কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছে কতটি? উত্তর: ২ হাজার ৯১৭টি। ৭৮। পদ্মা সেতু দিয়ে গ্যাস পাইপলাইন যাবে কত ব্যাসার্ধে? উত্তর: ৭৬০ মিলিমিটার ব্যাসার্ধের। ৭৯। পদ্মা সেতু দিয়ে ফাইবার অপটিক ও টেলিফোন কেবলের লাইন বসানাে হয়েছে কত ব্যাসার্ধে? উত্তর: ১৫০ মিলিমিটার ব্যাসার্ধের। (পদ্মা সেতু বিসিএস) ৮০। পদ্মা প্রকল্পের কাজে ব্যবহৃত ষ্টিলের সব কাঠামাে এসেছে কোন দেশ থেকে? উত্তর: চীন থেকে। ৮১। পদ্মা সেতুর রেলের গার্ডার (স্ক্রিনজার) এসেছে কোথা থেকে? উত্তর: লুক্সেমবার্গ থেকে। ৮২। পদ্মা সেতুর মূল কাঠামাের রং কী? উত্তর: ধূসর। ৮৩। পদ্মা সেতু দেখতে অনেকটা কোন ইংরেজি বর্ণের মতো? উত্তর: এস(S) এর মতাে। ৮৪। সর্বশেষ প্রাক্কলিত ব্যয় কত হয়েছে? উত্তর: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

শেষকথা:

পদ্মা সেতু বিসিএস এবং পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ সম্পর্কিত পোস্টটি আজ এ পর্যন্তই। পদ্মা সেতু বিসিএস এর জন্য অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় আজকের এই পোস্ট। পোস্টে কোনো তথ্য ভুল মনে হলে নির্দিধায় জানাবেন। আর ভালো লাগলে পোস্টটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।